চমক রেখে দক্ষিণ আফ্রিকার সিরিজের দল ঘোষণা পাকিস্তানের

0


 সদ্য শেষ হওয়া এশিয়া কাপে শিরোপার খুব কাছে থেকে খালি হাতে ফিরতে হয়েছে পাকিস্তানকে। তবে হতাশা কাটানোর মতো বিশ্রাম পাচ্ছে না ক্রিকেটাররা। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে ব্যস্ততা শুরু হচ্ছে ম্যান ইন ব্লুদের।


তিন ম্যাচের সিরিজ হলেও শুরুটা হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে। আর এই সিরিজকে সামনে রেখে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ১৮ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

ঘোষিত স্কোয়াডে অভিজ্ঞদের মধ্যে রয়েছেন- বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদি, যারা দলে স্থিতি এনে দিয়েছেন। স্পিন বিভাগে রাখা হয়েছে নোমান আলি, সাজিদ খান, আবরার আহমেদ ও কামরান গুলামকে।



এ ছাড়াও জায়গা পেয়েছেন তিনজন অনভিষিক্ত ক্রিকেটার- আসিফ আফ্রিদি, ফয়সাল আকরাম ও রোহাইল নাজির। তবে প্রথম টেস্ট শুরু হওয়ার আগে স্কোয়াড ছোট করা হবে বলে জানিয়েছে নির্বাচক কমিটি।

আগামী ১২ থেকে ১৬ অক্টোবর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২০ থেকে ২৪ অক্টোবর রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। 



দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের টেস্ট স্কোয়াড: শান মাসুদ (অধিনায়ক), আমির জামাল, আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, আসিফ আফ্রিদি, বাবর আজম, ফয়সাল আকরাম, হাসান আলি, ইমাম-উল-হক, কামরান গুলাম, খুররম শাহজাদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), নোমান আলি, রোহাইল নাজির (উইকেটকিপার), সাজিদ খান, সালমান আলি আগা, সাউদ শাকিল ও শাহিন শাহ আফ্রিদি।

Copied from: https://rtvonline.com/

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top