মুস্তাফিজকে ছেড়ে দিলো দুবাই ক্যাপিটালস

0


 আইএল টি-টোয়েন্টির এবারের আসরে দেখা যাবে না মুস্তাফিজুর রহমানকে। নিলামের আগেই লুক উডের বদলি হিসেবে দুবাই ক্যাপিটালসে যোগ দিয়েছিলেন তিনি। তবে টুর্নামেন্ট শুরুর আগেই মুস্তাফিজকে ছেড়ে দিয়েছে দলটি।



তার জায়গায় ইতোমধ্যে পাকিস্তানের ব্যাটার হায়দার আলীকে দলে ভিড়িয়েছে দুবাই ফ্র্যাঞ্চাইজিটি। যদিও মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার সঠিক কারণ জানায়নি তারা। ধারণা করা হচ্ছে, একই সময়ে বিপিএল চলায় এনওসি না পাওয়ায় তাকে নিয়ে আর পরিকল্পনা করেনি দুবাই ক্যাপিটালস।

মুস্তাফিজ না থাকলেও আইএল টি-টোয়েন্টিতে দেখা যাবে বাংলাদেশের দুই তারকাকে। অলরাউন্ডার সাকিব আল হাসান ও পেসার তাসকিন আহমেদ নিলাম থেকে দল পেয়েছেন।



প্রথম ডাকে অবিক্রিত থাকলেও দ্বিতীয় ডাকে এমআই এমিরেটস ৪০ হাজার ডলারে সাকিবকে দলে নেয়। অন্যদিকে তাসকিন আহমেদকে ৮০ হাজার ডলারে দলে ভিড়িয়েছে শারজাহ ওয়ারিয়র্স। ফলে আইএল টি-টোয়েন্টির মাঠে নামবেন সাকিব ও তাসকিন, তবে থাকছেন না কাটার মাস্টার মুস্তাফিজ।

Copied from: https://rtvonline.com/

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top