ট্রফি ও মেডেল ফিরিয়ে দিতে নাকভিকে কঠোর হুঁশিয়ারি ভারতের

0


 সদ্য শেষ হওয়া এশিয়া কাপ টুর্নামেন্টকে রীতিমতো যুদ্ধক্ষেত্র বানিয়ে ফেলেছে ভারত। গ্রুপ পর্বে পাকিস্তানিদের সঙ্গে হ্যান্ডশেক বিতর্ক দিয়ে শুরু হলেও শেষটা হয়েছে পিসিবি ও এসিসি চেয়ারম্যান মহসিন নাকভির হাত থেকে চ্যাম্পিয়ন ট্রাফি নিতে অস্বীকৃতি জানানোর মধ্যে দিয়ে। তবে এশিয়া কাপের চ্যাম্পিয়নদের ট্রফি ও মেডেল দ্রুত পাঠিয়ে দেওয়ার জন্য হুমকি দিয়েছে বিসিসিআই।

রোববার (২৮ সেপ্টেম্বর) পাকিস্তানকে ৫ উইকেটে বিধ্বস্ত করে রেকর্ড নবমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ভারত। কিন্তু চ্যাম্পিয়ন হয়েও শিরোপা নিয়ে উদযাপন করতে পারেনি তারা।

নিয়ম অনুযায়ী, বিজয়ী দলকে ট্রফি তুলে দেওয়ার কথা টুর্নামেন্টের আয়োজক এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান মহসিন নাকভির। ফাইনাল শেষ হওয়ার পর অন্য অতিথিদের সঙ্গে মঞ্চেও উপস্থিত ছিলেন এসিসির ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি। 
কিন্তু বেঁকে বসে ভারত। নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানান ভারতীয় ক্রিকেটাররা। সূর্যকুমার-হার্দিক পান্ডিয়াদের এমন ঘটনায় ক্ষুব্ধ হয়ে ট্রফি ও তাদের মেডেল সঙ্গে নিয়ে যান এসিসি ও পিসিবির সভাপতি।



নাকভির এমন কাণ্ড অক্রিকেটীয় বলে অভিমত দিয়েছেন বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া। সেই সঙ্গে বিসিসিআই হুঁমকি দিয়েছেন তিনি। তার ভাষ্য, ভারতের ট্রফি এবং মেডেলগুলো যেন যত দ্রুত সম্ভব ভারতের পাঠিয়ে দেন নাকভি।




বার্তা সংস্থা এএনআইকে তিনি বলেছেন, ভারত যে দেশের সঙ্গে যুদ্ধ করছে সেই দেশের একজন নেতা ট্রফি তুলে দেওয়ার কথা। সেই ব্যক্তির কাছ থেকে আমরা ট্রফি নিতে পারি না। যিনি দেশটির প্রতিনিধিত্ব করেন। তাই আমরা সেই ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়েছি। এর মানে এই নয় যে, তিনি ট্রফির সঙ্গে মেডেল নিয়ে যাবেন। 

‘এটা খুবই দুর্ভাগ্যজনক এবং অক্রিকেটীয় ঘটনা।আশা করছি যত দ্রুত সম্ভব ট্রফি এবং মেডেল ভারতের পাঠিয়ে দেবেন। আগামী নভেম্বরে আইসিসির কনফারেন্সে এ বিষয়ে আমরা প্রতিবাদ জানাব।’

পাকিস্তান সীমান্তে যুদ্ধের কথা উল্লেখ করে বিসিসিআইয়ের সচিব বলেছেন, সীমান্তে আমাদের সশস্ত্র বাহিনীরা যা করে দেখিয়েছে সেটারই পুনরাবৃত্তি ঘটেছে দুবাইয়ে। তাই এটা একটি দারুণ মুহূর্ত। ভারতীয় ক্রিকেটের জন্য স্মরণীয় ঘটনা...। 

তিনি আরও বলেন, অপারেশন সিঁদুরের পর এবার অপারেশন খেলা। শত্রু দেশের লোকদের আজেবাজে কর্মকাণ্ডের একেবারে যথার্থ জবাব। তাই আমি মনে করি না দুবাইয়ের ফাইনালের চেয়ে আর কোনো ভালো জবাব হতে পারে।

Copied from: https://rtvonline.com/

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top