আজ রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ-চেলসি-লিভারপুল

0


 অসম লড়াইয়ে রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ কাজাখস্তানের ক্লাব এফসি কাইরাত। ম্যাচটি শুরু হবে রাত পৌনে ১১টায়। নতুন ক্লাবের সঙ্গে চ্যাম্পিয়নস লিগে প্রত্যাবর্তনের অপেক্ষায় হোসে মরিনহো। তার দল বেনফিকা লড়বে চেলসির বিপক্ষে। আরেক ইংলিশ জায়ান্ট লিভারপুল মুখোমুখি হবে গ্যালাতাসারের। আর বায়ার্ন মিউনিখকে আতিথ্য দিবে সাইপ্রাসের ক্লাব পাফোস এফসি। ম্যাচগুলো শুরু হবে রাত ১টায়।


স্পেশাল ওয়ানের আর আগের স্পেশালিটি নেই। একটা সময় বিশ্ব সেরা ক্লাবগুলো তার পেছনে ছুটতো আর এখন চাকরি হারানোর শঙ্কা নিয়ে কাটে একেকটি মৌসুম। পোর্তো, ইন্টার মিলানকে চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতানো হোসে মরিনহো আবারও ফিরেছেন ইউরোপের শ্রেষ্ঠত্যের আসরে। তবে এবার তাকে দেখা যাবে বেনফিকার ডাগআউটে। ২৫ বছর পর আবারও পর্তুগিজ ক্লাবের দায়িত্বে হোসে মরিনহো।

যে ক্লাবের দায়িত্বে থেকে স্পেশাল ওয়ান পদবী অর্জন করেছিলেন, চ্যাম্পিয়নস লিগের প্রত্যাবর্তনটা তাদের বিপক্ষেই। স্ট্যামফোর্ড ব্রিজ পা রেখে অতীতে ফিরে গেছেন মরিনহো। চেলসির ইতিহাসের সঙ্গে মিশে আছেন এ পর্তুগিজ কোচ।



বেনফিকা কোচ হোসে মরিনহো বলেন, অবশ্যই আমি সবসময়ই ব্লু। আমি তাদের ইতিহাসের অংশ আর তারাও আমার। আমি চেলসিকে বড় ক্লাব হতে সাহায্য করেছিলাম। আর ওরা আমাকে বড় কোচ হতে।

বেনফিকার মতো চেলসিও হার দিয়ে আসর শুরু করেছে। তাই ইংলিশ ক্লাবটিও প্রথম জয়ের সন্ধানে। তবে ইনজুরিতে জর্জরিত ব্লু শিবির। এ ম্যাচে খেলতে পারবেন না কোল পালমার, লিয়াম দেলাপ, ওয়েসলি ফোফানা ও লেভি কলউইল। অনিশ্চিত জোয়াও পেদ্রো ও মইসেস কাইসেদো।

অন্যদিকে সবশেষ লিগ ম্যাচে নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে ৫-২ গোলে হারের ক্ষত নিয়ে চ্যাম্পিয়নস লিগে নামতে হচ্ছে রিয়াল মাদ্রিদকে। এর আগে কখনো প্রথমবার চ্যাম্পিয়নস লিগে খেলা কাইরাত আলমাতির মুখোমুখি হয়নি লস ব্লাঙ্কোরা। অ্যাথলেটিকোর বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েছেন দানি কারভাহাল। এদের মিলিতাও সুস্থ হয়ে ওঠেননি। অ্যান্টিনিও রুডিগার, আলেকজান্ডার আর্নল্ডরাও অনিশ্চিত। তাই রক্ষণের দুশ্চিন্তা বেড়েছে কোচ জাবি আলোনসোর।

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top