দুইবারের টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ৯০ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করেছে নেপাল। কোনো পূর্ণ সদস্য দেশের বিপক্ষে এটিই প্রথম জয়।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতের সারজায় দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টসে জিতে ব্যাটিং নেয় নেপাল।
শুরুটা ভালো হয়নি—৬.৪ ওভারে দল ৪৩ রানে ৩ উইকেট হারিয়ে ধুকছিল। সেখান থেকে দলের হাল ধরেন আসিফ শেখ আর সন্দীপ জোরা।
চতুর্থ উইকেটে দু’জন গড়েন ১০০ রানের জুটি। ৩৯ বলে ৬৩ রান করেন জোরা, যাতে ছিল পাঁচ ছক্কা আর তিন চার। অপরপ্রান্তে স্থির থেকে নেপালকে ভরসা দেন আসিফ। ৪৭ বলে ৬৮ রানের অপরাজিত ইনিংস খেলেন এই উইকেটকিপার-ব্যাটার। তার ইনিংসে ছিল আটটি চার আর দুটি ছক্কা। নির্ধারিত ২০ ওভারে নেপাল থামে ১৭৩/৬-এ। ম্যাচসেরার পুরস্কারও ওঠে আসিফের হাতে।
জবাবে ব্যাট হাতে সম্পূর্ণ ব্যর্থ হয় ওয়েস্ট ইন্ডিজ। নেপালের বোলারদের দাপটে ১৭.১ ওভারে গুটিয়ে যায় মাত্র ৮৩ রানে। মোহাম্মদ আদিল আলম নেন ৪ উইকেট, দেন মাত্র ২৪ রান। কুশল ভুর্তেল ৩টি, আর ললিত রাজবংশী, দিপেন্দ্র সিং আইরি ও করণ কেসি পান একটি করে উইকেট।
ক্যারিবীয়দের হয়ে সর্বোচ্চ ২১ রান আসে অভিজ্ঞ অলরাউন্ডার জেসন হোল্ডারের ব্যাট থেকে। বাকিদের কেউই দাঁড়াতে পারেননি।
এর আগে, শারজায় অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ১৯ রানে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ। সেই ম্যাচে আগে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৪৮ রান করেছিল তারা। রান তাড়া করতে নেমে ২০ ওভার খেলে ৯ উইকেটে ১২৯ রান করতে ওয়েস্ট ইন্ডিজ। ওটাই ছিল আইসিসির কোনো পূর্ণ সদস্যের বিপক্ষে প্রথম কোনো টি-২০ ম্যাচে জয় নেপালের।
Copied from: https://rtvonline.com/

