এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে মাঠে নেমেছে ভারত-পাকিস্তান। এই ম্যাচে জয় পেলে মোটা অঙ্কের প্রাইজমানি পাবে বিজয়ী দল। কারণ, গত আসরের তুলনায় প্রাইজমানি বাড়ানো হয়েছে।
এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এখনও আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও আয়োজক কমিটির সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ইকোনমিক টাইমস।
প্রতিবেদনে বলা হয়েছে, চ্যাম্পিয়ন দল এবার ৩ লাখ ডলার বা প্রায় ৩ কোটি ৬৪ লাখ টাকা পাবে। আর রানার্স-আপ দল পাবে ১ লাখ ৫০ হাজার ডলার বা প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা।
Copied from: https://rtvonline.com/

